1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ/ত্যুদণ্ড কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ৮:৩৬ পিএম

মিয়ানমার থেকে আনার সময় এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া সীমান্ত এলাকা থেকে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল তাদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন— উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মোঃ নুর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫ (ব্লক-এ/৭) এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মোঃ হারেস (২০)।

​উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে পালংখালী বিওপির টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ব্যাগ হাতে দুজনকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা কিনে বাংলাদেশে এনেছিল।

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, মাদকের মূল সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com