1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ/ত্যুদণ্ড কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ৯:৫৯ পিএম

দেশে পরিচালিত অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত পেজগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এসব পোর্টাল ও পেজের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে উল্লেখ করা হয়, অনিবন্ধিত পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এসব কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। শুনানি গ্রহণ শেষে আদালত বিটিআরসি কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়ে বিবাদীদের রুলের জবাব দিতে বলেন হাইকোর্ট।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com