ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুকে পেইজে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও উদ্যম বজায় থাকুক-এই কামনা করি।