1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে-মীর শাহে আলম টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১:২৬ পিএম

কক্সবাজার শহরের হলিডে মোড়ে সড়ক দূর্ঘটনায় শফিকুল ইসলাম রাসেল (১৭) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

এ ঘটনায় সিয়াম ও রোহান নামের দুইজন আহত হয়েছে।

বুধবার রাত ১১ দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলিডে মোড়ের এসএ পরিবহনের সামনের সড়কে মোটরসাইকেল নিয়ে রাসেল ও তার দুই বন্ধু দাঁড়িয়েছিলো। এসময় হঠাৎ লোহার রডবাহী একটি বড় ট্রাক সজোরে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল কে মৃত ঘোষণা করে।

এ দূর্ঘটনায় আহত রোহান কে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে। রোহান শহরের ফ্যাশন হাউজ টপটেনের কর্মচারী।

নিহত শফিকুল ইসলাম রাসেল কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মোহাম্মদ রানার ছেলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রাসেলের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com