1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে-মীর শাহে আলম টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

সীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ৪:০৮ পিএম

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন। একই সঙ্গে সমন্বিত মনিটরিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবিলার নির্দেশনাও দেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন।
বিভাগীয় কমিশনার বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার উখিয়া ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com