1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক ৮৩০ আসনে ২,৮৮৫ বন্দি, চরম চাপ কক্সবাজার কারাগারে বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী কক্সবাজারে বাড়ছে পুলিশের জনবল, আসছে নতুন ৩০০ সদস্য টেকনাফে ‘বিচারের’ নামে তরুণীকে বেঁধে নির্যাতন, দুই বোন গ্রেপ্তার ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১১:৫৫ পিএম

উখিয়ায় স্থানীয় এক যুবক কে অপহরণের সময় দুই রোহিঙ্গা যুবক কে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধামনখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় উখিয়া কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা সলিমের ছেলে ইব্রাহীম এবং একই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে নুর আলমকে আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সকালে ধামনখালী এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল রোহিঙ্গা যুবক স্থানীয় বাসিন্দা জাকির হোসেনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় জাকিরের শোরগোলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে ধরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোহিঙ্গাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “স্থানীয় জনতার সহযোগিতায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গণপিটুনিতে তারা আহত হওয়ায় প্রথমে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও অপহরণ চেষ্টার ঘটনায় পৃথক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com