1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নারীসহ আটক ৭ ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে জ্বালানি পরিবহনে বিলম্ব রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নারীসহ আটক ৭

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ১:৫৮ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আটকরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বিকে আটকের পর একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও সমাবেশ ঘিরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com