1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর আমি না থাকলে সৌদি আরবের অস্তিত্ব থাকত না, বললেন ট্রাম্প মসজিদের মক্তবে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে ১২ কেজি এলপিজির ১ হাজার ৫৮৫ নির্ধারিত মূল্য হলেও বিক্রি সর্বোচ্চ ২৫০০ টাকা!

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৬ ৩:২৬ পিএম

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর এই দুই বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।

বিভাগীয় মামলার মুখে পড়া আট শিক্ষক হলেন হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ, সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, আব্দু শুক্কুর, অর্ণব বড়ুয়া ও হুমায়ুন নাছিন। অপর বিদ্যালয় লাতুরীখোলা তালেব বাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এবং সহকারী শিক্ষক কিরণ কান্তি বড়ুয়া ও রুজিনা আক্তার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয় দুটিতে পাঠদান বন্ধ রাখা, শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত থাকা এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ ওঠে। খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় কোনো শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীকে পাননি তিনি; সবকটি শ্রেণিকক্ষও তালাবদ্ধ পাওয়া যায়

পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তদন্তে জানা যায়, নোটিশ পাওয়া ১১ শিক্ষকের মধ্যে ৩ জন নিয়মানুযায়ী ছুটিতে ছিলেন। ফলে ছুটির বাইরে থাকা দুই প্রধান শিক্ষকসহ বাকী আট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, সরকারি নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়ার অভিযোগে আট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে অভিযুক্ত শিক্ষকরা নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে পাঠদান চালাচ্ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা ও মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com