কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা শেষে সম্পুর্ণ (ফুল কোর্স) মেডিসিনও সরবরাহ করা হয়েছে।
সুত্র জানায়, ২অক্টোবর (জুমাবার) উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার কৃতি সন্তান যারা ডাক্তার হয়ে বিভিন্ন এলাকায় নিয়োজিত আছেন তাদের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বাহারছড়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে ৫শ রোগী চিকিৎসা সেবা ও সম্পূর্ণ মেডিসিন পেয়েছেন।
স্থানীয়রা জানায়, ডাক্তার শাকের আহমদ বাহাদুরের নেতৃত্বে ডাঃ মিছবাহ উদ্দিন, ডাক্তার সাদিয়া, ডাঃ ইমরান ও ডাঃ সায়মন চিকিৎসা প্রদান করেন।
উত্তর শীলখালী নাগরিক ঐক্য ফোরামের বাস্তবায়নে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে এ্যাজমা, জ্বর, বাথব্যাথা, জয়েন্ট ব্যাথা, হাইপার টেনশন, ডায়াবেটিস, মা ও শিশু রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে পুরো বাহারছড়া ইউনিয়নসহ আশেপাশের এলাকা থেকেও রোগীরা এসে ফ্রী মেডিসিন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সেবা প্রদানকারী ডাক্তার শাকের আহমদ বাহাদুর জানান, মানব সেবাই প্রকৃত সেবা।
উপকূলের মানুষের সুবিধার্থে আগামীতেও ফ্রী মেডিকেল ক্যাম্প করা হবে।
বিশিষ্ট পরিবেশ ও উন্নয়নকর্মী মুহাম্মদ শহীদ উল্লাহ শহীদ জানান, এটি ছিলো সুন্দর আয়োজন। এই আয়োজন আগামীতেও অব্যাহত রাখতে হবে।
তিনি আরো জানান, ফ্রী মেডিকেল ক্যাম্প প্রান্তীক জনগোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের লোকজন ভাল মানের সেবা পেয়েছেন।
উপকূলের মানুষের মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে তিনি ভবিষ্যতেও এধরণের মেডিকেল ক্যাম্প করার উপর গুরুত্বারোপ করেন। সূত্র: উখিয়া নিউজ