1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ২:২১ পিএম

উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উখিয়ায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সম্ভাবনাময় খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পান্না আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  সাদমান জামী চৌধুরী, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী (রোমান) সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উখিয়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত, গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়ানো, প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নসহ নানা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। উখিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার প্রসার ঘটিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে উপজেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উখিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com