1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ৬:৩৯ পিএম

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়।

সেই তালিকায় প্রধানমন্ত্রীর পছন্দের সাতজনের মধ্যে স্থান পান বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।
বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে বামং খিয়াং মিংলেনের অবদানের কথা।

বান্দরবানের অতি দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দুতে অবস্থিত নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির পরিচালনা ও সহকর্মীদের বেতন জোগাতে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালান বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।

গণমাধ্যমে তার এই গল্প উঠে আসার পর গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে।

তবে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। এতে শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সংকট দেখা দেয়। এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে যে আয় হয়, তার বড় অংশই তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করতেন।

১০২ গুণী শিক্ষকের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com