1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ের ভুয়া কাবিননামা তৈরি: অভিযুক্ত আবদুস ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ নন দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা,অভিজিৎ দীপ, কেজরিওয়াল ও ধ্রুব রাঠি, সাংবাদিকসহ প্রায় ২ হাজার আটক টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রশ্নফাঁসে পরীক্ষা স্থগিত: ৩ লাখ চাকরিপ্রার্থীর ভোগান্তির দায় নেবে কে -প্রশ্ন হাসনাতের মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১০/২০২৬ ৪:৪৪ পিএম

ককরোচ জনতা পার্টির আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বেশি দিন টিকতে পারবেন না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।

আজ শনিবার (১০ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশি দিন।

মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।

তিনি লেখেন, মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com