1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামায়াত-শিবির: প্রতিমন্ত্রী নুর মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপ’হরণ করে হ’ত্যা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার সুপারিশ করা ২০০ বিচারকের ডোপ টেস্ট করা হচ্ছে আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ বিয়ের ভুয়া কাবিননামা তৈরি: অভিযুক্ত আবদুস ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ নন

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১০/২০২৬ ১০:১৭ পিএম

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে আজ রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা কার্যক্রমের আয়োজন করা হবে।

চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন রাজধানী ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ এহতিশামুল হক হিরা। তার এ অর্জন বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

সরকারের পক্ষ থেকে তার এ আন্তর্জাতিক অর্জনকে সম্মান জানাতে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা।ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী প্রতিষ্ঠানের এই প্রতিযোগী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন।

একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। এ বিভাগে মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬.৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলে। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com