1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৭:২৪ পিএম

সারাদেশের সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলো কিনে লাইব্রেরিতে রাখতে বলা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা বই তিনটি হলো ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। নির্দেশনায় বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক মো. জহির দীপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও সচিবের কাছে বই তিনটি দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন।

ওই চিঠিতে প্রকাশক উল্লেখ করেন, বই তিনটিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, কর্ম ও নেতৃত্বের ধারাবাহিক বিবরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘সবার আগে বাংলাদেশ’ বইটিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমসাময়িক বিষয় নিয়ে লেখা বই হিসেবে উল্লেখ করা হয়।

চিঠিতে বইগুলোকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দলিল হিসেবে বিবেচনা করে চিকিৎসক, নার্স, মেডিক্যাল শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহণকারী ও সচেতন নাগরিকদের জন্য মূল্যবান বলে দাবি করা হয়। হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে বইগুলো সংগ্রহ, সংরক্ষণ ও পাঠপ্রচারের ব্যবস্থা করা হলে বর্তমান ও আগামী প্রজন্ম রাজনৈতিক আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।

এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নিমিউ অ্যান্ড টিসিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com