1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার:সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক-৬ হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার:সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক-৬

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৬ ৯:৫৭ পিএম

পুলিশের তথ্যমতে, গত ১৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন র‌্যাবের পোশাক পরে তাকে তুলে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে রয়েছেন কথিত মূল হোতা ও সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সি, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার থেকে র‌্যাবের পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) এলাকা থেকে এহছানকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম টিবিএসকে বলেন, ‘প্রেমবাজার এলাকা থেকে র‌্যাবের পরিচয়ে এক দোকানদারকে তুলে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গত তিন-চার দিন ধরে পুলিশ এ ঘটনায় কাজ করছিল। প্রথম দিকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলেও পরে আর দাবি করেনি। গতকাল তাকে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ জানায়, আটক অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশের তথ্যমতে, গত ১৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন র‌্যাবের পোশাক পরে তাকে তুলে নিয়ে যায়।

পরে বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর বাঁশখালী থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ২৭।

উদ্ধার হওয়া ব্যবসায়ী এহছান বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী এবং একই এলাকার তেলিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের মেঝো ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করার পর দেশে ফিরে স্থানীয়ভাবে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com