1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা অপ্রতিম হত্যার চার্জশিট দাখিল : দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো অং সান সু চির রিসোর্টে আগুনের যে কারণ জানাল পুলিশ-তদন্ত কমিটি ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য, সেই বাবা-ছেলেকে ঢাকা ডিবিতে হস্তান্তর এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, তদন্তে পুলিশ সার সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, মজুদ আওয়ামী লীগ নেতার গোডাউনে

পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ৩:৩৬ পিএম

ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন চারজন। পথে এক তরুণকে টার্গেট করেন তাঁরা। তাঁকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু পরে জানতে পারেন, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে রেগে যান ছিনতাইকারীরা। শেষমেশ ওই তরুণকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের জন্য আবেদন করান। সেই অর্থ তোলেন পাশের একটি এটিএম বুথ থেকে। এরপর সেই অর্থ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দল।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার, ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে। ভুক্তভোগীর নাম অজয়। বয়স ২১ বছর।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অজয় চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায় অবস্থান করছিলেন। রাস্তায় হঠাৎ ছিনতাইকারী দলটির কবলে পড়েন তিনি। ওই সময় তাঁকে জোর করে একটি অটোরিকশায় তোলা হয়। টাকাপয়সা, দামি জিনিস যা আছে; দিতে বলেন ছিনতাইকারীরা।

ঘটনার সময় অজয়ের পকেট ছিল ফাঁকা। সঙ্গে কোনো অর্থ বা দামি কিছু ছিল না। সেটা তিনি ছিনতাইকারীদের জানান। তিনি ভেবেছিলেন, হয়তো রেহাই পাবেন। কিন্তু সেটা হয়নি। মারধর করা হয় অজয়কে। এরপর ছিনতাইকারীরা ভিন্ন রকমের একটি কাজ করেন।

অটোরিকশায় বসেই অজয়কে দিয়ে মুঠোফোনের অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন করান। অল্প সময়ের মধ্যে সেটা অনুমোদন পায়। এরপর অজয়কে পাশের একটি এটিএম বুথে নিয়ে সেই অর্থ তোলা হয়। পরে সেই অর্থ নিয়ে চলে যান ছিনতাইকারীরা।

যাওয়ার আগে অজয়কে ছেড়ে দেন ছিনতাইকারীরা। যদিও অজয়ের পকেটে থাকা মুঠোফোনটি নিতে মোটেও ভোলেননি তাঁরা। সঙ্গে আরও নিয়ে যান সদ্য এটিএম বুথ থেকে তোলা ৯ হাজার ৫০০ রুপি।

এ ঘটনায় চেন্নাইয়ের পল্লিকরনাই থানায় মামলা হয়েছে। চলছে তদন্ত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্ত চারজন ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) এবং সঞ্জয় (২১)। সবার বাড়ি চেন্নাইয়ে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com