1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১১:০২ পিএম

সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দ নেওয়ার পর যারা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ বা কোনো কক্ষ অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদেশ অমান্য করলে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে।

বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি কোয়ার্টারগুলো পরিদর্শনের সময় অনেক বরাদ্দ গ্রহীতার বিরুদ্ধে ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়ার সত্যতা মিলেছে। পরিদপ্তরের মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ সরকারি আবাসন বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর সম্পূর্ণ পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ অক্টোবরের পরও যদি কোনো সরকারি বাসায় অবৈধ ভাড়াটিয়া বা সাবলেট রাখার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট বরাদ্দবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে বরাদ্দ বাতিল করা হবে। এ ক্ষেত্রে পৃথক কোনো নোটিশ দেওয়া হবে না।

এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী অনিয়মে জড়িত কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দফতর-প্রধানকে বিষয়টি অবহিত করা হবে এবং তার বিরুদ্ধে কড়া বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে সরকারি আবাসন পরিদপ্তর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com