1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিজ বাসা থেকে গ্রেফতার হলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট একরাম উখিয়ায় ধর্ষণ মামলায় সিপিপি স্বেচ্ছাসেবক জসিম কারাগারে বালুখালীতে ১৫ স্থাপনা উচ্ছেদ, সরাতে দুই দিনের সময় ‘গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান মৃত্যুর আগে উত্তরার রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা কাটান তাহসিফ জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, পথচারী নিহত

বালুখালীতে ১৫ স্থাপনা উচ্ছেদ, সরাতে দুই দিনের সময়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১১/২০২৬ ৪:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অন্য অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।স্থানীয় সংবাদ

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন। এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অন্য অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com