1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিজ বাসা থেকে গ্রেফতার হলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট একরাম উখিয়ায় ধর্ষণ মামলায় সিপিপি স্বেচ্ছাসেবক জসিম কারাগারে বালুখালীতে ১৫ স্থাপনা উচ্ছেদ, সরাতে দুই দিনের সময় ‘গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান মৃত্যুর আগে উত্তরার রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা কাটান তাহসিফ জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, পথচারী নিহত

উখিয়ায় ধর্ষণ মামলায় সিপিপি স্বেচ্ছাসেবক জসিম কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১১/২০২৬ ৪:২১ পিএম

উখিয়ায় একটি ধর্ষণ মামলায় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপির) এক স্বেচ্ছাসেবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত ২৬ অক্টোবর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (২৮) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়ার পুত্র। তিনি সিপিপির একজন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সিপিপির স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার পর থেকেই জসিম বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অফিসের প্রকল্প বাস্তবায়নসহ নানা কাজের সুযোগ নিয়ে তিনি অনৈতিক সুবিধা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, সম্প্রতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় রোহিঙ্গা ক্যাম্পের একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে ক্যাম্প ফোকালের দায়িত্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও প্রকাশ পায়, তৎকালীন কক্সবাজার জোনের উপ পরিচালক হাফিজের প্রশ্রয়ে অফিসের কেনাকাটাসহ নানা কার্যক্রমে তার একচ্ছত্র প্রভাব ছিল। এই প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের হয়রানি করতেন তিনি।

গত তিন মাস আগে দুর্যোগ সাড়াদান মহড়ায় অংশ নেওয়ার নাম করে একই এলাকার এক নারী স্বেচ্ছাসেবককে (ছদ্মনাম রহিমা) কক্সবাজারে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন জসিম। বর্তমানে ওই নারী চার মাসের গর্ভবতী বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে উখিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, অপরাধের অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, উখিয়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কিছু অসাধু ও প্রতারক শ্রেণির স্বেচ্ছাসেবক নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী স্বেচ্ছাসেবকদের হয়রানি করাসহ অনেক পরিবারে অশান্তি ও সংসার ভাঙার মতো ঘটনা ঘটিয়ে চলেছে। সাধারণ স্বেচ্ছাসেবকদের দাবি, এ ধরনের অপকর্মকারীদের কারণে পুরো সংগঠনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, তাই এদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com