1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিজ বাসা থেকে গ্রেফতার হলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট একরাম উখিয়ায় ধর্ষণ মামলায় সিপিপি স্বেচ্ছাসেবক জসিম কারাগারে বালুখালীতে ১৫ স্থাপনা উচ্ছেদ, সরাতে দুই দিনের সময় ‘গার্মেন্টসকর্মী সেজে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান মৃত্যুর আগে উত্তরার রেস্টুরেন্ট ও বারে এক তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা কাটান তাহসিফ জাতীয় যুব দিবসে তরুণদের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণা প্রধানমন্ত্রীর নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, পথচারী নিহত

নিজ বাসা থেকে গ্রেফতার হলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট একরাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১১/২০২৬ ৫:০৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন। তিনি জানান, একরামুল হুদাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

অ্যাডভোকেট একরামুল হুদা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com