1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম চোখে আলো নেই, মেধায় উজ্জ্বল তাহমিনার জিপিএ-৫ নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, মজুত আছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস: বাপেক্স আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ মিয়ানমারে পাচারকালে ৭৫০ ব্যাগ সিমেন্টসহ আটক ১২ কক্সবাজারে বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই করল ছাত্রদল নেতা চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের জন্য কোটি টাকার আশ্রয় যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৬ ৩:৫৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঠিক করতে গঠিত মজুরি বোর্ড সকল পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। দুই-এক দিনের মধ্যেই তারা বৈঠকে বসবে।

তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা যেসব গার্মেন্টসের মালিক, তারা পোশাক খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। তাদের চিহ্নিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কারখানা বন্ধ করেছে ও পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করছে, সেসব মালিক ও শ্রমিকদের নামের তালিকা সরকারকে দেবে বিজিএমইএ ও বিকেএমইএ।

সরকার কোনো কারখানা বন্ধ করতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিক নেতারা মজুরি বোর্ডে তাদের প্রতিনিধির নাম দিতে দেরি করেছে। আজ বিকেল তিনটায় শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন হয়। শ্রমিকদের বিষয়গুলো যেন অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হয়। বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কিছু নেই।

শেখ হাসিনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে ডিসেম্বর বলে হাইপ তোলা হচ্ছে। আমরা তো শুধু শেখ হাসিনা নয়, ভারতে অবস্থানরত পলাতক সবাইকে ফেরত চাই। ডিসেম্বর বিজয়ের মাস। এ সময় আমাদের বিজয় ঘিরে নানা কর্মসূচি থাকবে।

সূত্র: যমুনা ‍টিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com