1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা টেকনাফে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে মাদক মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার উখিয়ায় যৌথ অভিযানে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, স’ মিল জব্দ মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম চোখে আলো নেই, মেধায় উজ্জ্বল তাহমিনার জিপিএ-৫ নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, মজুত আছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস: বাপেক্স আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ মিয়ানমারে পাচারকালে ৭৫০ ব্যাগ সিমেন্টসহ আটক ১২

এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৬ ৮:২৭ পিএম

ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।মানচিত্র দেখুন

এদিন রাত ৮টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। যা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি।

এর আগে গত ৪ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, সোমবার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সূত্র: দৈনিক কক্সবাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com