1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:০৪ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি।সরকারি আদেশ দেখুন

তাঁর মতে, প্রতিষ্ঠানটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এটি কোনো আবেদন নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পক্ষে ম্যাট্রিক্স ল চেম্বারের আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছেন। ওই ই-মেইলে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।মানচিত্র দেখুন

তিনি বলেন, ই-মেইলটিকে পাসপোর্টের আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। কেউ পাসপোর্টের আবেদন করলে সেটি আবেদন হিসেবেই করবেন, পরামর্শ চাইবেন না। ম্যাট্রিক্স ল চেম্বারের ই-মেইলটি মূলত প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের এই আইনজীবীর ভাষ্য, শেখ হাসিনার পাসপোর্ট ২০২৫ সালের ৭ জানুয়ারি বাতিল করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১০ অনুচ্ছেদ এবং পাসপোর্ট বিধিমালা, ১৯৭৪-এর ১১ বিধি অনুযায়ী, পাসপোর্ট বাতিল করা হলে নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার পরিবর্তে বাতিলের বিরুদ্ধে আপিল করতে হয়। তবে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো আপিল করা হয়নি।
তিনি আরও বলেন, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে আপিল করা একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে এ ধরনের প্রতিকার চাইতে পারেন কিনা, সে প্রশ্ন রয়েছে। তার মতে, আইনের অধীনে কোনো অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।মানচিত্র দেখুন

ম্যাট্রিক্স ল চেম্বারের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর জেনেভায় বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। এ ছাড়া ২০২৫ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) একটি অভিযোগ দাখিল করেছে প্রতিষ্ঠানটি। ওই অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ তোলা হয়েছে।

শিশির মনির আরও বলেন, এসব কার্যক্রম পর্যালোচনা করলে মনে হয়, ম্যাট্রিক্স ল চেম্বারকে শুধু আইনি কাজের জন্য নয়, কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও নিয়োগ দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com