1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক কলাতলীর হোটেল এম্বাসেডরে আ গু ন- এসিতে সূত্রপাত, অবস্থান করছিলেন শতাধিক পর্যটক ১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:৫১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত ও উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামু সরকারি কলেজ শাখার সহ-সভাপতি মোর্শেদুল হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখা থেকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​সংগঠনটির জেলা সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোর্শেদুল হককে তার প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোপ্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

​এর আগে, মোর্শেদুল হক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘টেলিগ্রাম নিউজ’ নামক একটি সংবাদমাধ্যম ও তাদের কার্যালয় প্রথম আলোর মতো পুুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি উসকানিমূলক পোস্ট করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com