1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

দেশের ৩১তম গ্যাস ফিল্ড হতে যাচ্ছে কক্সবাজারের ইনানী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৯:৫৫ পিএম

কক্সবাজারে উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আজ ১৫তম দিনেও জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে,এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই ১৫ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা ‘থার্মোজেনিক গ্যাস’। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।

এলাকাটিতে এখনো জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা বলয় বলবৎ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাসটিকে সরাসরি চেপে না দিয়ে মুক্তভাবে জ্বলতে দেওয়া হচ্ছে, যেন ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল দিয়ে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের সঠিক মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে খুব শীঘ্রই বিস্তারিত ভূতাত্ত্বিক ও ২ডি সিসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com