1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৬ ১২:২০ এএম

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের পক্ষে মিছিলের ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় ৭ জনকে এজাহার নামীয় আসামী করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে ৬ জন আইনজীবী ও একজন আইনজীবী সহকারী। মামলায় আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে ঝটিকা মিছিল ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মতে মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে এই মামলার এজাহার দায়ের করেন।

জানা যায়, ১০ নভেম্বর বিকেলে আগের দিন গ্রেফতার হওয়া টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর কে আদালতে আনা হলে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়বাংলাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পক্ষে শ্লোগান দেয় এবং আদালত চত্বরে হট্টগোল হয়। এসময় দিদারুল আলম ও জাহাঙ্গীর আলম নামের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মামলার ৪ ও ৫ নং আসামী। পরে রাতে জেলা গোয়েন্দা পুলিশ মামলার ২ নং আসামী মোহাম্মদ আলম কে গ্রেফতার করে।

​আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এই নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com