1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৯:৩৯ এএম

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পাহাড়ের গহীনে ডাকাত ও অপহরণকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অপহৃত এক যুবককে উদ্ধার এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

তিনি জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত ও অপহরণকারী বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে এমন খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে অপহৃত মো. সোহেল (২০), পিতা জাহাঙ্গীর আলম, গ্রাম নতুন পল্লান পাড়া, টেকনাফ পৌরসভা—কে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এস স্টেশন কর্মকর্তা।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় অন্তত ২৫৭ জন অপহরণের শিকার হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com