1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণে মতবিনিময় সভা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৮:১৪ এএম

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভায় জানানো হয়, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে কক্সবাজারে শৈবাল কনভেনশন হলের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি শহীদদের কবর বাঁধানো এবং যেসব স্থানে তারা আহত হয়েছিলেন, সেখানে জুলাই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্ট্যাম্পগুলোতে শহীদদের জীবনবৃত্তান্তও উল্লেখ থাকবে।

সভায় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com