1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক চবি শিক্ষার্থীর মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৪:৫৮ এএম

কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে এসেছে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে গত মঙ্গলবার কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এসময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক চবি শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক শিক্ষার্থী।কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, গত মঙ্গলবার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরও এক শিক্ষার্থীর মরদেহ এখনও পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com