1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

মাকে মারধর করায় গণপিটুনি, প্রাণ গেলো যুবকের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ৩:৩৪ এএম

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু আলি (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সকালে মাকে মারধর করায় রাতে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে মৃত্যু হয় ওই যুবকের।

বুধবার (৯ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট বগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহত বাবু আলি সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ৯টার দিকে বাড়িতে এলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com