1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

নির্বাচনে ১৮-৩৩ বছর বয়সীদের জন্য আলাদা বুথ রাখার নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ৪:১৮ এএম

আগামী নির্বাচনে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারদের জন্য ভোটকেন্দ্রগুলোতে আলাদা বুথ রাখার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

এদিন রাতে এ বিষয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এবার অনেক নতুন ভোটার ভোট দেবেন। শেখ হাসিনার আমলে তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচনে কারচুপি হওয়ায় বিশাল তরুণ জনগোষ্ঠী ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়।

প্রধান উপদেষ্টা ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের পৃথক ভোটার তালিকা যেন করা যায় সে ব্যাপারটি খতিয়ে দেখতে নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com