1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না: নাহিদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১:৩২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ভাগবাটোয়ারা লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না। তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।’

শনিবার (১২ জুলাই) বেলা ১টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এনসিপির প্রধান পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে দরজা খুলে দিয়েছিলাম। বলেছিলাম আসুন, জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি। কিন্তু তারা সে প্রস্তাব গ্রহণ করেনি। তারা শুধু বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন চাই। তারপর ছয় মাসের মধ্যে নির্বাচন চাই। ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশের সংস্কারে তাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি।’

তিনি বলেন, ‘আপনারা উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় আর দুর্যোগের মধ্যেও দেশকে পাহারা দিয়েছেন। অথচ এখানকার মানুষ এখনও রেললাইনের সুবিধা পায়নি। ৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি এটি লজ্জাজনক।’

এনসিপির এ নেতা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের যে অব্যবস্থা সাতক্ষীরায় বিদ্যমান সেটি পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের অগ্রাধিকার।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনীম জারা, সামান্তা সারমিন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com