1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

ঝিলংজায় রহিমের মৃত্যু ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ১:১১ পিএম

কক্সবাজার সদর উপজেলায় রহিম উদ্দিন সিকদারের মৃত্যু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝিলংজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রাশেদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভ মিছিলটি কক্সবাজার মেডিকেল কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে বাস টার্মিনাল পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত সংশ্লিষ্ট এক নেতার হাতে ভারুয়াখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এছাড়া, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপিকে ঘায়েল করতে একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে তারেক রহমানকে নিয়ে এরকম কটূক্তি করলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com