1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

পুকুরঘাটে লুকিয়ে রাখা হয়েছিল অস্ত্র, আটক এক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ৭:২৩ এএম

চট্টগ্রামের আনোয়ারায় একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম আবদুল মজিদ (৩৯)। তিনি ওই এলাকার মৃত মুসলিম আহমেদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, ঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে আনোয়ারা থানা–পুলিশের একটি দল এই অভিযান চালিয়েছিল। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী পুকুরের পাকা ঘাটের পাশে মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক, আটটি কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যক্তির ঘরের চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁরা অস্ত্র সম্পর্কিত তথ্য পেয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com