1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার অস্তিত্বহীন মসজিদের নাম দিয়ে বরাদ্দ আদায়ের চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপিতে যোগ দিলেন গোপালগঞ্জ আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী চকরিয়ায় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব পেতে পারে বিটিভি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা

নাইক্ষ‌্যংছড়ি সীমান্ত ঘুমধুম থেকে ৫ হাজার ৬০০পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৯:০৫ এএম
Oplus_0

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ‌্যংছড়ি:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার বাইশফাড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার  ৬০০ পিস বার্মিস ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

 

শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ‌্যংছড়ি উপজেলার কক্সবাজার ব‌্যাটেলিয়ন ৩৪ বিজিবি’র অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে এসব ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার হয়।

 

কক্সবাজার  ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপি’র একটি বিশেষ অভিযানিকদল  সীমান্ত এলাকায় চিকন পাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থাননে। এর কিছুক্ষন পর পরই কাপড়ের ব্যাগ হাতে করে ০১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক ঘটনাস্থল তল্লাশী করে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে  মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

 

 কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com