1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

এয়ারফিল্টারের নিচে মিললো ১৬ হাজার ইয়াবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৯:৫৩ এএম

মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা এক অভিযানে অভিনব কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন।

 

শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক সেটি রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর এয়ারফিল্টারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।”

 

পলাতক মাদক পাচারকারীকে শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলেও জানায় বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com