1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ৬:১৯ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন শিবের বাজার ও আমানগন্ডা বিওপির আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে।

 

শনিবার(১৯ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

বিজিবির এমন সফল অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com