1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ২:৩০ পিএম

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিল ও অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই কর্মীকে আটক করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন ফতুল্লার পোস্ট অফিস এলাকার শনু মেম্বারের ভাতিজা রুমিন এবং সাওঘাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হান।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার অক্টো অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের হরতালের লিফলেট উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আটককৃত রুমিনকে ফতুল্লা মডেল থানায় ও ধাওয়া খেয়ে সদর থানায় আশ্রয় নেওয়া রায়হানকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, “গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল ও টায়ারে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা গিয়ে তাদের ধাওয়া দেই এবং দুইজনকে আটক করি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com