1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

বান্দরবানে রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৯:৩২ এএম

বান্দরবানের লামায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় লামা মিরিঞ্জা এলাকার ডেঞ্জার হিল রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুলাই ডেঞ্জার হিল রিসোর্টে এসে ১২ নম্বর কক্ষটি ভাড়া নেন আনোয়ার হোসেন। মঙ্গলবার রাতে পরের দিন সকালে নাস্তা দেওয়ার কথা বলে রুমে চলে যান তিনি। সকালে নাস্তা দেওয়ার জন্য হোটেল কর্মচারী ওই রুমে দরজা বন্ধ পেয়ে ঘুমাচ্ছেন ভেবে ফিরে আসেন। বেলা ১১টার সময় পুনরায় রুমের বেড়ার ফাঁক করে উঁকি দিলে রুমের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com