1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

মরিচ্যা চেকপোস্টে ২৪ হাজার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৬:০৯ পিএম

কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। যার বাজারমূল্য আনুমানিক ৭২ লাখ টাকা। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি জানায়, খুনিয়াপালং ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইক থামানো হয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তিনি কিছু অস্বীকার করলেও পরে ইজিবাইকের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

আটক যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি রামুর রাবেতা দক্ষিণ ধেচুয়াপালং এলাকার আবদুল্লাহর ছেলে।

 

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রামু ব্যাটালিয়ন সবসময় সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com