1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

রামুতে স্থানীয়দের তৎপরতায় ২৮ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৬:২২ পিএম

আবুল কাশেম, রামু ●
 

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেখানা-সোনাইছড়ি সড়কে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয়েছে ২৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ও একটি মোটরসাইকেল।

 

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেল ওই সড়ক দিয়ে সন্দেহজনকভাবে চলতে দেখে স্থানীয়রা ধাওয়া করে।

 

একপর্যায়ে চালক বাইকটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের সাথে থাকা একটি বিস্কুটের কার্টুন খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

 

খবর পেয়ে রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পান্জেখানা-সোনাইছড়ি সড়কটি মাদক পাচারের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এবার তাদের নজরদারির কারণে বড় একটি ইয়াবার চালান ধরা পড়ে। তাঁরা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

 

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৮ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করি। এখন মাদক কারবারিরা নতুন কৌশলে পাচার করছে। তবে স্থানীয়দের সহযোগিতা পেলে এসব রোধ করা সম্ভব। আমরা তদন্ত শুরু করেছি এবং জড়িতদের শনাক্তে কাজ করছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com