1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২ ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সীমান্তে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

উখিয়ার কাশিয়ারবিল হিন্দু পাড়ায় দুর্গোৎসব কমিটি গঠন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৬:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল হিন্দু পাড়ার সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে “শারদীয় দুর্গোৎসব ২০২৫” উপলক্ষে নতুন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

২৬ জুলাই (শনিবার) রাতে বিষ্ণু মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সামাজিক বৈঠকে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জাগ্রত কুমার দে-কে সভাপতি ও অর্জুন শর্মা মান্না-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুমন দে।

কমিটি গঠনের পর উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, বিগত বছরের মতো এবছরও পূজা হবে সুসজ্জিত, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর।

স্থানীয়দের পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি জানানো হয়েছে শুভকামনা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com