1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১০:০৪ এএম
Oplus_0

ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে কক্সবাজারের রামু উপজেলার গোয়ালিয়া চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।

 

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয়। অভিযানে একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়।

 

পরবর্তীতে তল্লাশি চালিয়ে যাত্রী নজুমা বেগম (৩৫), স্বামী এবাদুল্লাহ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০২, ব্লক-ডি-০৪, উখিয়া থানার বাসিন্দার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিজিবি জানিয়েছে, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদকদ্রব্য ও চোরাচালান দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আটক রোহিঙ্গা নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com