1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১:৪০ পিএম

উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা পাচারকারীরা তেলচালিত একটি প্রাইভেট কারে কৌশলে বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার আভিযানিক টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের আটক করে। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা ও ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটকরা হলেন- পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com