1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

জেলের ছদ্মবেশে মাদক পাচার: উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৭:০৫ পিএম
Oplus_0

নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ টহল দল।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে বাংলাদেশের সীমান্তে মাদক পাচারের চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার( ২৮ জুলাই)সন্ধ্যা ৬টায় উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপি’র টহল দল আঞ্জুমানপাড়া বেড়িবাঁধ এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেয়।

 

রাত ৮টা ৫০ মিনিটে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। এতে একজন পালিয়ে গেলেও মোঃ শামসুল আলম (৩৫), পিতা মোঃ ভুলু মিয়া, গ্রাম হোয়াইক্যং, ডাক হোয়াইক্যং, জেলা কক্সবাজার নামে একজনকে আটক করা হয়।

 

আটককৃত শামসুল আলমের ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে পাঁচটি কাটুনে মোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুরো এলাকা তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি।

 

পলাতক ব্যক্তিকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতায় ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়ন নিয়মিতভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com