1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

বাহারছড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ২:৩২ পিএম

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাহারছড়া দক্ষিণ শাখার উদ্যোগে এক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বেলা ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সম্মেলনটি চলে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন বাহারছড়া দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হোছাইন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাকের আহমদ অজীম (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, কক্সবাজার জেলা শাখা), ইয়াসিন আরাফাত (সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখা), এবং মাওলানা আহমদ হোছাইন (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা)।

 

সম্মেলনে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওলামায়ে কেরাম ও তৃণমূল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

বক্তারা তাদের বক্তব্যে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি জানান। পাশাপাশি, অপহরণ, গুম, খুন, মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর সরকারি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ইসলামী রাজনীতির চেতনা জাগ্রত করে সংগঠনের কাঠামো আরও মজবুত করতে হবে।

 

সম্মেলন শেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com