1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

‘জুলাই বিপ্লবে সব দায় ছাত্রশিবিরকে দিয়ে নিষিদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১২:৫২ পিএম

ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন—জুলাই বিপ্লবে দেশবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়ে সবশেষে সব দায় ইসলামী ছাত্রশিবিরকে দিয়ে গতবছরের আজকের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। মূলত এই নিষিদ্ধ করাই ছিল ইসলামী ছাত্রশিবিরের উপর ক্রাকডাউন চালানো এবং ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করে ফেলার মিশনের বৈধতা।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বলেন—তারা ভেবেছিলো ছাত্রশিবিরের টুটি চেপে ধরলেই জুলাই বিপ্লবের গতি থেমে যাবে, আবারো টিকে যাবে জুলুমশাহীর গদি। কিন্তু বিপ্লবী নেতৃবৃন্দের দূরদর্শী সিদ্ধান্তে সেদিন কোনো পাতা ফাঁদে পা দেয়নি ইসলামী ছাত্রশিবির।

সেদিনের সেই কফিন মিছিলের পরিকল্পনার কথা জানালেন আবু সাদিক কায়েমসেদিনের সেই কফিন মিছিলের পরিকল্পনার কথা জানালেন আবু সাদিক কায়েম
সাদিক কায়েম বলেন—আন্দোলনের সার্বজনীনতা ধরে রাখতে ছাত্রশিবির কৌশল, পরিকল্পনা ও আরো দুর্বার আন্দোলন গড়ে তুলে জনতার কাতারে থেকেই। যার ধারাবাহিকতায় দল, মত, শ্রেণি, লিঙ্গ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে নিশ্চিত হয় ফতহে গণভবন।

ছাত্রশিবিরের এই নেতা বলেন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদাই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ভূমিকা রেখেছে। আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধভাবেই লড়াই করে আসছে জন্মলগ্ন থেকে। ছাত্রশিবিরকে মুছে দিতে যতই অপচেষ্টা করা হোক না কেন, শিবিরের অস্তিত্ব এই দেশের মাটি-মানুষের সাথে সর্বদাই মিশে থাকবে, ইনশাআল্লাহ’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com