1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

✍️ উখিয়া প্রতিনিধি •

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ২:২৬ পিএম

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী (গয়াল মারা) এলাকায় অবস্থান নেয়।

 

সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে একটি সিএনজি পালংখালী রোড থেকে বালুখালী মেইন রোডের দিকে অগ্রসর হলে বিজিবির টহলদল সেটিকে থামাতে চেষ্টা করে। এ সময় সিএনজি চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় দুইটি প্যাকেটে মোট ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে।

 

বিজিবি জানায়, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com