1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

৬৪ বিজিবির অভিযানে গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ৭:৩৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫ রাউন্ড ৯ মিঃমিঃ পিস্তলের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এফডিএমএন (ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল) ক্যাম্প-১৭ এর এক যুবককে আটক করা হয়।

 

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে চোরাচালান, অপহরণ, গুম, খুনসহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এই প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে।

 

অধিনায়ক আরও জানান, সোমবার (০৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্টের সামনে দিয়ে নৌকাযোগে একজন সন্দেহভাজনকে আসতে দেখে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে ৯ মিঃমিঃ পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

আটককৃত যুবকের নাম মোঃ আমিন (১৮), পিতা- আমির হাকিম, এফসিএন-২৮০৩১৮, ঠিকানা- ক্যাম্প-১৭, বালুখালী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, গুলিগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।

 

বিজিবি জানায়, এ ঘটনায় আটক যুবক ও উদ্ধারকৃত গুলির বিষয়ে টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা ছাড়াও বিজিবি মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com