1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৬:১৩ এএম

গত বছর থেকেই জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

তিনি বলেন, শিবির তাদের অসংখ্য বটবাহিনী দিয়ে ফেসবুকজুড়ে এক ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল। ভেবেছিল, এভাবেই হয়তো দায়মুক্তি পাওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল- বাংলাদেশে যত রাজাকার পরিবারের সদস্য আছে, তার বহুগুণ বেশি রয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। অনিক বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের দরকার হয় না। দেশের জনগণই মুক্তিযুদ্ধের রক্ষক। কারণ মুক্তিযুদ্ধ এই দেশের সব মানুষের, কোনো দলের একার সম্পদ নয়।

টিএসসির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকের ঘটনাটি জামায়াত-শিবিরের জন্য বড় একটি শিক্ষা হওয়া উচিত। ক্যাম্পাসের সব সক্রিয় সংগঠন একদিকে, আর তারা একা। যতদিন তারা ৭১-এর গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা না করবে এবং যুদ্ধাপরাধীদের বন্দনা বন্ধ না করবে, ততদিন তারা এদেশে একঘরে হিসেবেই থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com